হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে সাধারণ মানুষের জন্য ভূমিসেবা সহজীকরণে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারে এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে, ভূমি সেবা সহায়তা কেন্দ্র। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমিসেবা নিতে পারবেন। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে, তা কমে আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেল সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। এ সেবা গ্রহণ করতে গিয়ে অনেক মানুষ হয়রানির শিকার হয়ে থাকে। তাই, সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার এই সেবা দানের জন্য সহায়তা কেন্দ্র চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভূমি সহায়তা কেন্দ্রের সেবা সহায়তাকারী প্রতিষ্ঠান বাকিলা ডিজিটাল সেন্টার সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



