হাইমচরে বীর মুক্তিযোদ্ধা মুনচুর বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবেদ মুনচুর বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় হাইমচর সরকারি বালক  উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গার্ড অব অনার দেয়া হয়।
হাইমচর উপজেলা সহকারি ভূমি কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে  হাইমচর থানা পুলিশের  একটি চৌকশ দল তাঁকে এ গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে জানাজা নামাযে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,সৈয়দ আবেদ মুনচুর বিশ্বাসের বড় ছেলে মো. ফরিদুল ইসলাম সৈকত,মুক্তিযোদ্ধা বারেক বকাউল,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খাঁন বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল জলিল,নীলকমল উবির শিক্ষক, মাও, আবু ইউসুফ, উপজেলা বিবিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার,হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স জামে মসজিদের খতিব মাও.জুলফিকার হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী,  সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেনী পেশার মানুষ জানাজায় অংশগ্রহন করেন,
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আবেদ মুনচুর বিশ্বাস গত বুধবার ২৪ আগস্ট রাত্র ৮ টায় ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর বাবা, মা, স্ত্রী ও ২ পুত্র ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরে  নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম