সপ্তসুর সংগীত একাডেমির আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন

চাঁদপুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম জয়ন্তীতে সপ্তসুর সঙ্গীত একাডেমী, চাঁদপুরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সপ্তসুর সংগীত একাডেমির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সপ্তসুর সংগীত একাডেমীর অধ্যক্ষ কণ্ঠশিল্পী রূপালী চম্পকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক কাজী শাহাদাত। আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া।

একাডেমীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক একাডেমির কর্মকর্তা সুফি খাইরুল আলম খোকন, রেলওয়ে কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, একাডেমির প্রশিক্ষক তৃষ্ণা বণিক, মানসী চক্রবর্তী, তৃষা পোদ্দার, নৃত্য পরিচালক অর্পণা দাস শম্পা।

সবশেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করে সপ্তসুর সঙ্গীত একাডেমী শিল্পীরা এবং নৃত্য পরিবেশন করে অর্পণা দাস সম্পা ও পৃথিবী দাস। সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধান ও নির্দেশনা ছিলেন সপ্তসুর সঙ্গীত একাডেমির অধ্যক্ষ কন্ঠ শিল্পী রূপালি চম্পক।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম