চাঁদপুর: চাঁদপুরের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজনীতিবিদ শেখ মুজাফ্ফর আলীর শুক্রবার (১৬ জুন) ১২তম মৃত্যুবার্ষিকী।
২০১১ সালের ১৬ জুন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। এ উপলক্ষে শেখ মুজাফ্ফর আলী-আংকুরেন্নেছা ফাউন্ডেশন চাঁদপুরের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি জীবনভর দেশ ও দশের কল্যাণে নিবেদিত ছিলেন।
মহান ভাষা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ব্যাপক অবদান ছিলো। তিনি চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পিতা।
ফম/এমএমএ/



