শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করেছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বুধবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় শাহরাস্তি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারের পক্ষে এই বীনামূল্যে বীজ বিতরণ আয়োজন করে। এতে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য রাখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্ত, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ। এতে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, উপ-সহকারী কৃষি অফিসার ইউসুফ পাটোয়ারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আয়শা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার,মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন ও উপ-সহকারী কৃষি অফিসার স্বপন চক্রবর্তী।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষাণীগন উপস্থিত থেকে বিনামূল্যের এই প্রণোদনার বীজ ও সার গ্রহন করেন।
শাহরাস্তি উপজেলায় মোট ৩২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষাণীর মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ,১০ কেজি ডিএমপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ হিসাব অনুযায়ী অত্র উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষাণীগনের মাঝে উচ্চ ফলনশীল মোট ১৬ মে.টন ধান বীজ, ৩২ মে.টন ডিএমপি এবং ৩২ মে.টন এমওপি বিতরণ করা হয়।
উল্লেখ্য, অত্র উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীর মাঝে এই প্রণোদনা সহায়তা প্রদান করা হয়।
ফম/এমএমএ/



