শাহরাস্তিতে ট্রাক প্রতীকের প্রার্থীকে জরিমানা

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুর-৫ আসনের শাহরাস্তি উপজেলায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজের প্রচার গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মেহার কালীবাড়িতে এ আদালত পরিচালিত হয়।

জানা যায়, নির্বাচনী প্রচারণার সময় ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিন চালিত অটো রিক্সার চার পাশে লেমিনেটিং করা পোষ্টার ঝুলিয়ে মাইকিং করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় আচরণ বিধি লঙ্গনের দায়ে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী উপজেলার মালরা গ্রামের এমদাদ উল্লার পুত্র তৌহিদুল ইসলামকে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ (৭) (১) এর ‘গ’ ধারায় নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আদালতকে সহায়তা করেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম