শাহরাস্তিতে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধে সভা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে ব্র্যাক হেলথ প্রোগ্রামের ( বি এইচ পি) আওতায়  জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত  হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন   উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ড. আকলিমা জাহান।
ব্রাক এর ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান এর সঞ্চালনায়  এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)-ডা. সারোয়ার হোসেন,  ব্র‍্যাক জেলা সমন্বয়ক মো জিয়াউর রহমান, শাহরাস্তি উপজেলা টিবি প্রোগ্রাম ম্যানেজের আমজাদ হোসেন পুলক প্রমুখ।
সভায় নার্স, স্যাকমো,  সরকারী অন্যান্য  স্বাস্থ্য কর্মকর্তা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম