শহীদ রাজুর প্রতি শদ্ধা জনালেন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা

চাঁদপুর: চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ীর জিয়াউর রহমান রহমান রাজু পাটওয়ারী ১৯৯০ সালের ৩ ডিসেম্বর সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন।

শনিবার সকাল ১১টায় শহরের চিত্রলেখা মোড় (বর্তমান রাজু চত্বর) এর নির্মিত ভাস্কর্যে শহীদ রাজুর সহপাঠী তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নেতারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

সাবেক নেতাদের মধ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার ব্যাক্তিগত ফেসবুকে শহীদ রাজু সম্পর্কে লিখেন “ আজ ৩রা ডিসেম্বর। ১৯৯০ সালের আজকের এই দিনে সামরিক স্বৈরশাসক এর বিরুদ্ধে চুড়ান্ত আন্দোলনের শেষ সময়ে শহীদ এর খাতায় আরেক জনের নাম যুক্ত হলো চাঁদপুর এর শহীদ জিয়াউর রহমান রাজু পাটওয়ারী।

তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের চাঁদপুর এর নেতৃবৃন্দ আজ সকাল এগারো টায় শহীদ রাজু চত্বরে রাজু ভাস্কর্যে ও শহীদ রাজু’র কবরে শ্রদ্ধা নিবেদন করি। তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমিসহ আবু নাসের পাটওয়ারী বাচ্চু, মজিবুর রহমান ভূঞা, মাসুদ আলম মিলটন, মাহমুদ আহমেদ মিঠু, আফজাল হোসেন, জাকির হোসেন, সোহেল আহমেদ, আঃ খালেক মিয়াজীসহ সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দ।”

এদিকে চাঁদপুর সরকারি কলেজে শহীদর রাজুর কবর জিয়ারত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক ও বর্তমান নেতারা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম