লিটল স্পাইডার আলভারেজ (কবিতা)

—এস ডি সুব্রত
খুব বেশি  আগে নয়
কালচিনের একটি ছোট ছেলে
 স্বপ্ন ছিল তার দেখা হবে
 লিওনেল মেসির সাথে
 ছবি তুলবে এবং অটোগ্রাফও নিবে ,
ইতিমধ্যে ছেলেটা বড় হয়ে গেছে
 আর্জেন্টিনার জার্সি পরে
মেসির সঙ্গে খেলছে স্বপ্ন সারথি হয়ে
 এখন মেসির স্বপ্নের সঙ্গী
পায়ের কাছে বল নিয়ে দৌড়ে যান
আলভারেজ যেন  দুই পায়ে নয়
আট পা দিয়ে মাকড়সার মতো,
বল যেন লেগে থাকে পায়ের সাথে
এটা দেখে তার বড় ভাই বলত
এল আরানিতা মানে ছোট মাকড়সা
আলভারেজ যেন লিটল স্পাইডার ।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সূর্যগঞ্জ।
01716738688
sdsubrata2022@gmail.com

ফোকাস মোহনা.কম