মেঘনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

মেঘনা নদী। প্রতিকী ছবি।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাফেজ আদিবুর রহমান (১৬) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল এলাকার দেড় কিলোমিটার উত্তরে দোকানঘর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেয়া হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য টিটুর সহযোগিতায় মরদেহ নদী থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বহরিয়া রাশিদিয়া মাদ্রাসা সম্মূখে মরহুম ওয়াদুদ মাওলানার বাড়িতে বেড়াতে যান আদিবুর। দুপুরে এই মাদ্রাসার ৫ জন শিক্ষার্থীসহ নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় সে। এরপর চাঁদপুর ফায়ার সার্ভিসের নৌ ইউনিট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে তার সন্ধান পায়নি।

আরও পড়ুন>>মেঘনায় গোসল করতে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

চাঁদপুর ফায়ার সার্ভিসের নৌ ইউনিটের ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনার পরদিন রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ আদিবুরের স্বজনরা আমাদেরকে লাশ ভাসতে দেখে খবর দেয়। কিন্তু রাতে আমাদের উদ্ধার কাজে যাওয়ার নিয়ম না থাকায় যেতে পারিনি। পরে তারা স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। নিখোঁজ হওয়ার পর আমাদের যথা সম্ভব চেষ্টাছিল উদ্ধার করার।

আদিবুর রহমান ঢাকা বাদামতলী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ঈদ উপলক্ষে লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর তার বড় ভাই মাওলানা আশিকুর রহমান এর শ^শুর বাড়ীতে বেড়াতে আসে। আদিবুর ঢাকা সাইনবোর্ড এলাকার জামেয়া আশ্রাফীয়া শান্তি ধারা মাদ্রাসার শিক্ষার্থী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম