মতলব উত্তরের ছেংগারচরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ছেংগারচর মিয়াজী বাড়ি হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া খানকা শরীফের উদ্যোগে ৭ম পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ আছর থেকে সারারাত ব্যাপী ওয়াজ করেন বিশিষ্ট ওয়াজিনে কেরামগন।

চৌদ্দশ’ শতকের মহান মুহাদ্দেস, গাউসুল আজম, ইউনুছিয়া তরিকার ইমাম, ইমামুত তরিকত, পীরানে পীর দস্তগীর, আওলাদে রাসুল (সাঃ), তাপসকুল শিরোমনি, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, শাহ্ সুফি হযরত মাওলানা খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী নকশেবন্দী মোজাদ্দেদী (রহঃ) এবং তাঁর খাছ খিলাফত প্রাপ্ত দ্বিতীয় সাহেবজাদা আখেরী ইমাম, ধর্মের তলোয়ার, মাদারজাত ওলী, পীরে বেমেছাল, বেলায়েতের নূর-সূর্য, পীরে কাফেল, আদর্শ মুর্শিদ, শাহ্ সুফি হযরত মাওলানা খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী এনায়েতপুরী নকশেবন্দী মোজাদ্দেদী (রহঃ) আফজালে জামানিয়ান্দ, খাজায়েনে রহমত, পীর কেবলাজানের পৌত্র, আওলাদে মুর্শিদ, আওলাদে রাসুল (সাঃ), প্রতিশ্রæতি মাদারজাত ওলী আল্লাহ, খাজা বংশের চেরাগ, শাহ সুফী হযরত ডাঃ খাজা আমির ফয়সাল সাহেবেরচরী নকশেবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.) হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরীফের পীর কেবলাজানের শুভ আগমন উপলক্ষে এই ইসলামী জলসা আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এই মাহফিল আয়োজন করেন আওয়ামী লীগ নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন প্রধান। সার্বিক সহযোগীতায় ছিলেন, মাহবুব-ই রাব্বানী, মাহবুবুল হক সরকার, মাজহারুল ইসলাম মুকুল, হাসান মিয়াজী, ইসমাইল হোসেন, সবুজ মাস্টার, মোঃ রফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে মোজাদ্দেদীয়া তরিকত মিশনের আশেকান ও বক্তবৃন্দ মাহফিলে দলে দলে যোগদান করেন। মাহফিল শেষে সকল মুসল্লীগের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।

আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে মুর্শিদ, আওলাদে রাসুল (সাঃ), প্রতিশ্রুতি মাদারজাত ওলী আল্লাহ, খাজা বংশের চেরাগ, শাহ সুফী হযরত ডাঃ খাজা আমির ফয়সাল সাহেবেরচরী নকশেবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.)।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম