মতলবে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ টোল আদায়কারীর জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অবৈধভাবে টোল আদায়কারীকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

রোববার (২০এপ্রিল) বিকেলে উপজেলার বাইশপুর নামক স্থানে এই জরিমানা করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে চর বাইশপুর এলাকায় বেসামরিক প্রশাসন, মতলব দক্ষিণ থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ টোল আদায়কারীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম