মতলবে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

মতলব (চাঁদপুর):  চাঁদপুরের মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।

এ উপলক্ষে মতলব পৌরসভার সম্মেলন কক্ষে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের সভাপতিত্ব বক্তব্য রাখেন পৌর নির্বাহী মো. সাইফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসীন প্রমুখ। কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রমের তত্ত্ববধায়ন করছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মো. জাকির হোসেন।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভায় তিনটি টীমের মাধ্যমে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে। এ কার্যক্রম চারদিন চলবে। এ সময় মতলব পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের মাধ্যমে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিতভাবে এ কার্যক্রম বাস্তবায়ন হলে পৌর এলাকায় মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম