ভাষা শহীদদের প্রতি এলজিইডি চাঁদপুরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: সারাদেশের ন্যয় চাঁদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ^াস।

এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ফুয়াদ হোসেন, সহকারী প্রকৌশলী-১ (সিভিল) মোঃ আশরাফুল হাসান, সহকারী প্রকৌশলী-২ (সিভিল) বিষ্ণু পদ ঘোষসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম