ব্যারিস্টার কামালের নির্দেশনায় শাহরাস্তিতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহরাস্তি (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে ব্যারিস্টার কামাল উদ্দিনের দিকনির্দেশনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীর সার্বিক সহযোগিতায় সকাল ১০টায় নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত একটানা রোগি দেখা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের , সহ-সভাপতি মনির হোসেন ও সেলিম পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, আদনান নোমান, সদস্য সফিউদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাইনুউদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন, সেক্রেটারি সবুজ, ৬নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি রহমত উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি আতিক হাসান মিন্টু, সেক্রেটারি রাব্বি, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারি কবির, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক দুলাল, ১১নং ওয়ার্ড সভাপতি রফিক, মেহের দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বকর, যুবদল নেতা সাইফুল, আরিফ, ছাত্রনেতা শাহাদাত হোসেন, মোঃ  মামুন প্রমুখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম