বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ১নং বিষ্ণুপুর ইউনিয়ন খেরুদিয়া এলাকায় বিএনপির তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু। এ সময় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. আনিছুর রহমান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার বকাউল এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সফিয়ান বকাউল, যুবনেতা আলামিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ মৃধা, সদস্য সচিব জুয়েল মিজি, ইউনিয়স মহিলা দলের সভাপতি রহিমা বেগম, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রাজন মোল্লা, এরশাদ বকাউল ও হেলাল বকাউলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।

ফম/এমএমএ/

গাজী মো. ইমাম হাসান | ফোকাস মোহনা.কম