বাইতুশ শরফ হিফজুল কোরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

আশিকাটি রালদিয়া বাইতুশ শরফ হিফজুল কোরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত  উপদেষ্টা সহ কমিটির নেতারা।

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর রালদিয়া বাইতুশ শরফ হিফজুল কোরআন  মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  ( ৪ এপ্রিল ২০২৬ ) সকাল দশটায়   উত্তর রালদিয়া কালু মিজি  বাড়ি মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মসজিদ ও মাদ্রাসা কমিটির  উপদেষ্টা  আলহাজ্ব আবু হানিফ গাজী।

মসজিদ ও  মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক গাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক  মোঃ ফারুক মিজি,  মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা আখন্দ,  আব্দুল গনি  প্রধানীয়া , কোষাধক্ষ্য আব্দুল হান্নান ভূঁইয়া।

উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা মোঃ আবু বকর সিদ্দিক, আব্দুর জব্বার প্রধানীয়া,  ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম  খোকন সরদার,  ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  শাহজাহান মিজি , এলাকাবাসী মমিন মিজি, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নঈম, শিক্ষক নজরুল ইসলাম,  শিক্ষাথী সহ স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।

সমাবেশ শেষে মাদ্রাসায় পড়ুয়া প্রথম সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম