কচুয়া (চাঁদপুর): কচুয়ায় শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন। সংগঠনটির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শনিবার (৪ এপ্রিল) সকালে কচুয়া বিশ্বরোডে অবস্থিত তৃপ্তি মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে আয়োজিত কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন মজুমদারের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে অভ্যর্থনা জানান শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাহজালাল প্রধান এবং কোষাধ্যক্ষ মাওলানা ফখরুদ্দিন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। একে অপরের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হয় এ অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হোসেন, আলমগীর তালুকদার, জিসান আহমেদ, এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, বর্তমান সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কবির হোসেন মাস্টার, শহীদ উল্যাহ মজুমদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাসির আহমেদসহ আরও অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করে।
শিক্ষাবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অভিভাবকরা জানান, নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/



