মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে নবগঠিত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমিতির কেন্দ্রীয় অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, গান মানুষের আত্মার খোরাক। আপনারা যারা শিল্পী গান গেয়ে মানুষের আত্মাকে প্রানবন্ত করেন। তাই বলব আপনাদের এই পেশা অনেক মহান। বাঙালী জাতির ঐতিহ্য হল বাউল গান। সমাজ ও দেশ সমৃদ্ধিতে বাউল একটি অন্যতম হাতিয়ার। তাই শুদ্ধাচার ভাবে গান পরিবেশন করবেন। গানের ভাষা যেন সমাজ, রাষ্ট্র বা মানুষের ক্ষকিকারক কিছু না হয়।
এমএ কুদ্দুস আরও বলেন, বাংলাদেশ বাউল সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাই সামনে এগিয়ে যাবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাউল গান অনেক ভালোবাসতেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন সংস্কৃতি প্রেমী ব্যক্তি। আমরা এই বাংলাদেশ বাউল সমিতি উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইব।
বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আঃ সোবহান সরকারের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব আবুল সরকার মহারাজ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বাউল সমিতি মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক মিলন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্কাস দেওয়ান, আলেয়া সরকার প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক খসরু ঢালী, মাজহারুল ইসলাম শান্ত, কামরুল হাসান, সদস্য বোরহান উদ্দিন, সুজন ভূইয়া, মামুন প্রধান, রফিকুল ইসলাম রিয়াজ, মতিউর রহমান, জিসান আহমেদ, মুকুল খান, নুরুজ্জামান খান, রুবেল, সোহেল রানা, ফারুক কামাল, সালেহা বেগম, আক্তার হোসেন স্বপন, মানিক সরকার, আরিফুল ইসলাম মিয়াজী, আরিফিন হক আলভি, সাধনা দাস।
ফম/এমএমএ/আরাফাত/


