বই পরিচিত : মুরশীদ আলমের কবিতার বই এসেছে মেলায়

কাব্যগ্রন্থের নামঃ দুঃস্বপ্নের ব্যাকরণে
কবি: মুরশীদ আলম
প্রকাশক: আরশনগর প্রকাশনী (ঢাকা)
প্রচ্ছদ: এস এম কাইয়ুম

কবি মুরশীদ আলম ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। চুয়াডাঙ্গার মদনা গ্রামে তিনি বসবাস করছেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ‘দুঃস্বপ্নের ব্যাকরণে’। ৪২ টি কবিতা আছে এ কাব্যগ্রন্থে। ৬৪ পৃষ্ঠার বই। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অন্যয্য ও অসঙ্গতি বিষয়ে কবিতার সমাহার এ বই। ভূমি, ভূখণ্ড, জুলুম, নির্যাতন, বাঙালি বিভিন্ন শ্রেণি-পেশার মুখোশ উন্মোচন করতে চেয়েছেন কবিতার মাধ্যমে।

কিছু বানান প্রমাদ ও অসঙ্গতি রয়েছে। পরবর্তী সংস্করণে ঠিক হবে বলে আশা করি।

ফোকাস মোহনা.কম