ফরিদগঞ্জে রমজানে কোরআন ও নামাজ শিক্ষায় অংশ নেয়া মুসুল্লীদের ঈদ উপহার

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র মাহে রমজানে মাসব্যাপি কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী মুসুল্লীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিদ আস্থার আশ্বাস ফাউণ্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্যোক্তা সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মিজান কাজী, জাহাঙ্গীর হোসেন, সেলিম খান, সাগর হোসেন, মানছুর হোসেন, উদ্যোক্তা সদস্যমেহেদী, সোহেল আহমেদ নীরব, আজিম পাটওয়ারী, আব্দুল হান্নান।

আলোচনা শেষে ইউনিয়নের তিনটি মসজিদে মাসব্যাপি কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী অর্ধশত মুসুল্লীদের মাঝে ঈদ উপহার তুলে দেন অতিথিবৃন্দ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম