চাঁদপুর :চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
শিশুদের স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজ এর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকা গুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।
ফম/এমএমএ/