কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডির কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মামুমুর রশিদ মোল্লা ও বিদ্যোৎসাহী সদস্য উপজেলার উত্তর বিএনপির সাধারণ সম্পাদক, কচুয়া সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ইউসুফ মিয়াজী মনোনীত হন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংবিধি ২০১৯ এর ৭নং ধারার আলোকে কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মো.মামুনুর রশিদ মোল্লা ও ইউসুফ মিয়াজী বলেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির আমাদেরকে মনোনীত করে শিক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।
তারা আরো জানান, আমাকে শিক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দেওয়ায় আমার নেতা কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী আপাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ফম/এমএমএ/



