পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কচুয়া শাখা উদ্বোধন

কচুয়া (চাঁদপুর):  চাঁদপুরের কচুয়ায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কচুয়া শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে কচুয়া বিশ্বরোড কড়ইয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উক্ত শাখাটি উদ্বোধন করেন সহকারি পরিচালক ও জোনাল ব্যবস্থাপক মো.নাছির উদ্দিন।

উন্নয়ন কেন্দ্রের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার আবু হানিফের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,এনসিসি ব্যাংকের কচুয়া শাখার ব্যবস্থাপক সিফাত শাহরিয়া,কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই যসমন্ত মজুমদার,কাউন্সিলর আমিনুল হক,সমাজসেবক জসিম সিকদার প্রমুখ।

প্রধান অতিথি সহকারি পরিচালক ও জোনাল ব্যবস্থাপক মো.নাছির উদ্দিন বক্তব্যে বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সূচনালগ্ন থেকে সমম্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে দারিদ্র্য দূরীকরণ ও সক্ষমতা বৃদ্ধিও পাশাপাশি স্বাস্থ্য,শিক্ষা,কৃষি, পুষ্টি,সামাজিক উন্নয়নসহ সুবিধাবঞ্চিত মানুষের জীবন ও জীবিকা সংশ্লিষ্ট সকল সমস্যার টেকসই সমাধানের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম