মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেদামদী খাতিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ভবনটি জরাজীর্ণ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। প্রায় শতাধিক মেয়ে শিশু ওই মাদ্রাসাটিতে লেখাপড়া করছে। লেখাপড়ার মান ভাল হলেও অবকাঠামো উন্নয়ন প্রয়োজন মাদ্রাসাটিতে।
সরেজমিনে দেখা গেছে, একটি টিনশেড ভবনের শিশুদের ক্লাস করানো হচ্ছে। ভবনটি জরাজীর্ণ অবস্থা দেখা গেছে। গত ২০২১ সালে এলাকাবাসী উদ্যোগ নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এলাকাবাসীর সহায়তায় প্রতিষ্ঠানটি চলছে। এবং সাফল্যের সাথে এই পর্যন্ত আসছে। বর্তমানে শতাধিক কোমলমতি শিক্ষা দ্বীনি শিক্ষা গ্রহন করছেন এই প্রতিষ্ঠানে। আতফাল থেকে নাহবেমীর অর্থাৎ শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করনো হয় এখানে। এলাকাবাসীর দাবী সরকারি অনুদান পেলে প্রতিষ্ঠানটি ভালভাবে চলতে পারে। এবং একটি ভবন হলে মাদ্রসাটির পরিবেশ আরও সুন্দর হবে।
মোহতামিম হাফেজ মাওলানা মাসুদুর রহমান বলেন, এই এলাকায় একটি মহিলা মাদ্রাসা খুবই প্রয়োজন চিল। আমরা এলাকাবাসী মিলে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি। এরপর থেকেই সকলের সহায়তায় চলছে। লেখাপড়ার মান খুবই ভাল। ৩ জন হাফেজা হয়ে বের হয়েছে। এখন সরকারি কিছু অনুদান পেলে মাদ্রাসাটি ভালভাবে চলবে। এবং একটি একাডেমিক ভবন খুবই জরুরী হয়ে পড়েছে। তাহলে আমরা সুন্দর পরিবেশে ইসলামি শিক্ষা দিতে পারতাম।
ফম/আরাফাত/এমএমএ/



