নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

মতলব উত্তর (চাঁদপুর): জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্সের উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল চলে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন পীরজাদা হযরত মাওলানা মুফতি সোহরাব হোসেন জালালী। প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রুহানী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসেম গাজী, হযরত মাওলানা মুফতি শরিফুল ইসলাম।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অবসরপ্রাপ্ত মেজর আবুল বাশার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লিয়াকত আলী চৌধুরী খোকন। সভাপতিত্ব করেন নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্সের সভাপতি প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান শান্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব হযরত আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহজাহান ফরাজী, বিশিষ্ট দানবীর মোঃ ফজলুল হক।

সঞ্চালনায় ছিলেন হাফেজ হযরত মাওলানা শরিফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সরকার, কোষাধ্যক্ষ মোঃ এমদাদ হোসেন। মাহফিলে আল আকসা দারুল উলুম মাদ্রাসার ৩ জন হাফেজ ছাত্রকে প্রধান মেহমানের মাধ্যমে পাগড়ি প্রদান করা হয়। নন্দলালপুর কেন্দ্রীয় সামাজিক কমপ্লেক্সের মধ্যে রয়েছে, আল আকসা জামে মসজিদ, আল আকসা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ঈদগাঁ ময়দান, সামাজিক কবরস্থান ও বৃদ্ধাশ্রম।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম