
বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দ্রায় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদেরকে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই ঋণ পাওয়ার মাধ্যমে গরু ক্রয় করে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে আপনারা সফলতা দেখাতে পারলে আমরা এই খাতে বিপ্লব ঘটাতে সক্ষম হবো। যারা খামারি রয়েছেন, তাদের প্রতি অনুরোধ সমবায়ের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি যাতে এদেশকে দারিদ্রমুক্ত করতে পারি, সেই চেষ্টা করবেন। তাই আমাদের দুগ্ধ ঘাটতি মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উৎপাদনমুখি হতে হবে।
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই ম্লোগনে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনস্থ সমবায় অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মুজিব উর রহমান খাঁন, ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম, চান্দ্রা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, গাজীপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি এস এম জসীম উদ্দীন মিন্টু ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক কামাল হোসেন।



