জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শাহরাস্তি পৌর ছাত্রদলের খাবার বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর): সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে)  বিকেলে উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া বাজার বাস স্ট্যান্ড এলাকায় এতিম ও অসহায়দের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমাম হোসেন, আনোয়ার হোসেন, রাসেল ইসলাম সুজন, ছাত্রনেতা সানবির পাটোয়ারী, আনিসুর রহমান পাটোয়ারী, আরিয়ান, আনিছ, শাহাদাত হোসেন, মেহরাব হোসেন, ফাহিম, সৈকত, জহির বেলায়েত হোসেন, সৌরভ, সাকিব,সজীব, রাসেদ, মুন্নাসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এসময় পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল বলেন, সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতন ঘটাতে হবে। শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের হাতকে শক্তিশালী করতে পৌর ছাত্রদল সকল আন্দোলন সংগ্রামে রাজপথে  থাকবে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম