
প্রতিকী ছবি। সংগ্রহীত।
চাঁদপুর: জাগরণ সাংস্ককৃতিক কেন্দ্রের আয়োজনে চাঁদপুরে প্রথম বাঁশি উৎসব অনুষ্ঠিত হয় ২০২১ সালের ১৯ নভেম্বর বড়স্টেশন মোলহেডে। এবারও একই স্হানে বাঁশি উৎসবের উদ্যোক্তা সংগঠন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে।
আগামী ৩ মার্চ,শুক্রবার বিকাল ৩ টায় এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চাঁদপুর জেলার বাইরেও বিভিন্ন জেলার বিখ্যাত বাঁশিবাদকগণ এ উৎসবে বাঁশি বাজাবেন। তাছাড়া বাঁশিভিত্তিক গান এবং নৃত্য অনুষ্ঠিত হবে। চাঁদপুরে যারা বাঁশি বাজিয়ে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখেছেন অর্থ্যাৎ যারা জীবিত নেই তাদেরকে দেয়া হবে মরনোত্তর সংবর্ধনা।
লোকজধারার অন্যতম এ সংস্কৃতিকে ধরে রাখতে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র এ আয়োজন অব্যাহত রাখছে।
অনুষ্ঠানটি সফল করতে প্রস্তুতিমূলকসভা গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ডাকাতিয়া নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাছানাত নয়নের পরিচালনায় উপস্হিত সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় সবার সম্মতিক্রমে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক মোশারেফ হোসেনকে আহবায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাছানাত নয়নকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাঁশি উৎসব উদযাপন পরিষদ-২০২৩ গঠন করা হয়।
ফম/এমএমএ/



