
চাঁদপুর: রোববার (১০ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মতলব উত্তর উপজেলা কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
শনিবার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার সকাল ৯ টায় মতলব উত্তর উপজেলার মানসুরিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা।
মতলব উত্তর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ও সদস্য মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় কাউন্সিল ও সদস্য সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এছাড়াও সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। কাউন্সিল ও সদস্য সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীল নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।
ফম/এমএমএ/


