চাঁদপুর: চাঁদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সদর সার্কেল অফিস, চাঁদপুরের দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



