চাঁদপুর শহরের বাবুরহাট ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন জনিত অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, আজ জেলা প্রশাসন চাঁদপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বাবুরহাট বাজারে মাংসের দোকান, মুদি দোকান, মিষ্টি দোকান এবং হোটেলে অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের পরে গরুর মাংসের দোকানে প্রতিকেজি মাংস ৬৫০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বিপণন কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং জেলা আনসার ব্যাটালিয়ন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম