চাঁদপুর: চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে এ অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
সংসদ সদস্যের পক্ষে এসব চেক বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ নেতারা।
ফম/এমএমএ/


