
যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বায়তুল আমিন জামে মসজিদে মিলাদ ও দোয়া।
চাঁদপুর: যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলামের তৃতীয় মৃত্যু বার্ষিকী চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকিরের আয়োজনে যোহরের নামাজ শেষে শহরের শপথ চত্বরে রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমাদ।এ সময় বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লী অংশ নেন।পরে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



