
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মো. মহিবুর রহমান।
তিনি বলেন, অন্য একটি কোম্পানি গ্যাসলাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে। গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে।
এছাড়াও কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সব শ্রেণীর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে সচেতন থাকা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।



