
চাঁদপুর : চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুটি স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ জুলাই) বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরকান্দি এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এদেরকে আটক করেন।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. কামরুজ্জামান জানান, মতলব উত্তরে মেঘনা নদীর নৌ সীমানায় পূর্বেও অবৈধ ড্রেজার ও বাল্কহেডের উপর অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের যৌথ অভিযান হয়েছে। এ সময় ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটকদের নিকট থেকে অবৈধ বালু বিক্রয় করা ১৫লাখ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রীয়াধীন রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এর চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা।
ফম/এমএমএ/



