
—যুবক অনার্য
তবে তাই হোক- ভূমধ্যসাগর থেকে
মৎসকুমারীর শরীরী কলরব
তৃষ্ণার্ত রাখাল যদি দেখে নেয়
নয়নলোভন দৃশ্যকল্প- বালিয়াড়ি ছক
আদিম পৃথিবীর বুকে সেই অভিসার
কিছুটা সময় তো মানুষের বিকল্প – মঞ্চের
দাঁড়টানা কুহুকেকা হবে
নরকে যিনি একটি ঋতুর কথা বোলে
দেশান্তর হলেন
যেহেতু বন্ধুবরেষুগণ
গাইলেন স্তুতিগাথা
তিনি
যথাযোগ্য আসনে অধিষ্ঠিত হবার বহু পর
তাহলে কে ছিলো মৎসকুমারি আর
এই রাখালবালক
নয়ন জুড়িয়ে নেয়
নরকবাহিত এক পৃথিবীতে তার
মুদ্রণযোগ্য নয় এমন বাক্যালাপে রাজনীতি
কতই না বানিজ্য জাহাজ ভেড়ালো
আমাদের রক্তে গড়া সমুদ্রতটে
যেখানে মৎসকুমারি
অই রাখালের বায়বীয় বিচরণ জুড়ে
সুদূরিকা
কবিতা এখনও তোকে নিয়ে
তুই মৎসকুমারী সেই – নরকে এক ঋতু
কাটিয়ে যেতে চাই তোকে নিয়ে
স্বর্গের কারাগার তুমুল প্রশ্নবিদ্ধ ক’রে



