কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে কাদলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এসব চাল বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাত,ট্যাগ অফিসার মোঃ মাহবুব-উল আলম, ইউপি সচিব সেতারা আফরোজ, ইউপি সদস্য মোশারফ হোসেন, মোঃ কাউছার প্রধান, মোঃ মিজানুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ বাবুল মিয়া, ইকবাল হোসেন, কোহিনূর বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


