কচুয়ায় আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ভয়াভয় অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কাদলা ইউনিয়নের চৌহমুনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়’রা জানান, দোকান ঘর থেকে বৈদ্যুতিক শর্ট শার্কেটের থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ের সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও বাজার ব্যবসায়ীরা ঘটনারস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী, অগ্নিকান্ডে ফার্মেসি, কাঁপড়, দর্জি, মনোহরী ও সেলুনসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম