কচুয়া উপজেলা আইনজীবী কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় অ্যাডঃ এম.এ.হালিমের চেম্বারে সভায় অংশ নেন কচুয়ার আইনজীবীরা।

সাধারন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডঃ সহিদ উল্যাহ কায়ছার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতিরি সাধারন সম্পাদক অ্যাডঃ এম.এ. হালিম পাটওয়ারী।

সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোবারক হোসেন, সাবেক সাধারন সম্পাদক জসিম প্রধানিয়া , যুগ্ম সম্পাদক অ্যাডঃ মাসুদ প্রধানিয়া, সদস্য অ্যাডঃ দীপক দেবনাথ, অ্যাডঃ নাজমুল হক শিপন,অ্যাডঃ নাদিম হোসেন তালুকদার, অ্যাডঃ সানজিদ সানি প্রমুখ।

সভায় সমিতির বার্ষিক আয় ব্যায়, নতুন সদস্য অন্তভুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন সদস্যরা। এ সময় চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী সমিতির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম