
চাঁদপুর : তথ্য প্রযক্তির উৎকর্ষে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। বদলে যাওয়া সময়ের সাথে চতুর্থ বিপ্লবের যুগে আধুনিক প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গণিত, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা। বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে চাঁদপুরে আয়োজন করা হয়েছে ‘জেলা প্রশাসন অলিম্পিয়ার্ড’। ইতোমধ্যে জেলার ৩৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮হাজার ৪শ’ ২৯জন শিক্ষার্থী এই অলিম্পিয়ার্ডে অংশগ্রহন করেছে।
আগামী ৩০ অক্টোবর জেলার ৮ উপজেলায় একযোগে অলিম্পিয়ার্ড বাস্তবায়ন করা হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন, এই অলিম্পিয়ার্ডে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীগণ অংশগ্রহন করে বিজ্ঞান ও ইংরেজী শিক্ষায় তাদের মেধার স্বাক্ষরকে আরো সমুন্নত করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। নভেম্বর মাসের ১ থেকে ১২ তারিখের মধ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসন অলিম্পিয়ার্ডের গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হবে।
ফ্রেস কনফারেন্কে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
ফম/এমএমএ/



