অনলাইন প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেওয়াই তাদের কাজ

মতলব উত্তরে চক্রের মূলহোতা সহ আটক ৪

মতলব উত্তর (চাঁদপুর): অনলাইন  প্রতারক চক্রের মূল হোতাসহ ০৪ জনকে বিভিন্ন ব্যাংকের ১৯ টি ভিসা ডেভিড কার্ড ও ৬ টি চেক বই সহ গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। এক অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলা দক্ষিণ গাজীপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে নজরুল ইসলাম নজু, মতলব দক্ষিণ উপজেলার চর পেয়ালী গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আলআমিন প্রধান রিফাত, কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুরের মোঃ নুরুজ্জামানের ছেলে হেদায়েত উল্লাহ মনির ও বুড়িচংয়ের শিকারপুরের সুজাত আলীর ছেলে রাব্বি হোসেন জাবেদ।

জাহিরুল ইসলাম (২২), পিতা-জিয়ারুল হক, সাং-পূর্ব ফতেপুর, ০২নং ওয়ার্ড, কবিরহাট পৌরসভা, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী এর একটি লিখিত অভিযোগের সুত্র তুলে ধরে সোমবার মতলব উত্তর থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান। এসময় সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর থানার ওসি মোঃ কামরুল হাসান, ওতি (তদন্ত) প্রদীপ মন্ডল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জনৈক হেদায়েত উল্লাহ মনির (৪০) নামে এক ব্যক্তির সাথে তাহার অনলাইনে পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে তার সাথে সখ্যতা গড়ে তুলে ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভাবে নগদ একাউন্ট ও ব্যাংকের মাধ্যমে ৮ লাখ ৯৮ হাজার টাকা প্রতারণা মূলক ভাবে হাতিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে গত ১১ জানুয়ারি জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর ও  মোহাম্মদ কামরুল হাসান, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা এর তত্তাবধানে এসআই মোঃ রেজাউল করিম এর নেতৃর্ত্বে মতলব উত্তর থানার এএসআই রবিউল হোসেন, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযানিক দল চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বাদীর অভিযোগের বর্ণনা ও আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী হেদায়েত উল্লাহ মনির (৪০) এর নেতৃত্বে আসামীরাসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন প্রতারক মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। যাহারা মুলত গ্রামের সহজ সরল মানুষকে বিশেষ করে মহিলাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে একাউন্ট খুলে এই একাউন্টের চেক বই সহ  ডেবিট ভিসা কার্ড নিজেদের কাছে রেখে দেয়। এমনকি একাউন্টে প্রদত্ত মোবাইল নাম্বারও তাদের কাছে থাকে।

 তারা বিভিন্ন ভাবে মোবাইলে বা যোগাযোগ মাধ্যমের অ্যাপস্ এ যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এর মাধ্যমে বিভিন্ন লোকজনকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়।

 অভিযান পরিচালনা করাকালে আসামী হেদায়েত উল্লাহ মনির (৪০) এর হেফাজত হতে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকের ৬ টি চেক বই, বিভিন্ন ব্যাংকের ১৯টি ডেবিট ভিসা কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তকালে আসামীদের হেফাজত হইতে উদ্ধার করা একাধিক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। বাদীর এজাহারের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় পেনাল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম