মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৬টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খালেদ হোসেন রাব্বি। মঙ্গলবার সকালে ছোট লক্ষীপুর বড় বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি নেতা ও সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হোসেন রাব্বি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। যেই ধর্মের হই না কেন সবাই যার যার ধর্ম সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পালন করবে এটাই গণতান্ত্রিক অধিকার। তাই আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হিন্দু সম্প্রদায়কে পুজা উৎযাপনে সহযোগিতা করব।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে দোয়া ও সমর্থন করবেন। আমি ইউনিয়নের সর্বাত্মক উন্নয়নের চেষ্টা করে যাব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামাচরন বাড়ি পুজামণ্ডপের সভাপতি রতন কুমার সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ সুধীর সরকার, অপ্রতুল বিশ্বাস বাড়ি পুজা মণ্ডপের সভাপতি তপতি মল্লিক, সাধারণ সম্পাদক সুনীল কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ সুবাস হালদার, জ্যােতিলাল সরকার বাড়ি পুজা মণ্ডপের সভাপতি যুগল কৃষ্ণ সরকার, সাধারণ সম্পাদক রাজহরি সরকার, কোষাধ্যক্ষ স্বরন সরকার, প্রাণকৃষ্ণ দাসের বাড়ি পুজা মণ্ডপের সভাপতি সুধাংশু সরকার, গোপাল মাস্টার বাড়ি পুজা মণ্ডপের সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মজুমদার, কোষাধ্যক্ষ গোপাল মাস্টার, হারাধন রায়ের বাড়ি পুজা মণ্ডপের সভাপতি আকাশ ভৌমিক সুশান্ত, সাধারণ সম্পাদক সমীর সরকার সেন্টু।
আরো উপস্থিত ছিলেন, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মহন সরকার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম সরকার, ১৩২নং বড়লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সারোয়ার সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল হাসান, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন মাস্টার, ইউনিয়ন তাতীদলের সাবেক সহ-সভাপতি জুলহাজ বেপারী, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাগর আহমেদ।
ফম/এমএমএ/


