চাঁদপুর: পবিত্র কোরআনের শিক্ষা মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক বন্ধন ও সামাজিক জীবনে ধারণ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং আদর্শ সমাজ গঠনের আহ্বানের মধ্য দিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ৩২তম তাফসীরুল কুরআন মাহফিল।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরিফসংলগ্ন গাছতলা মাদ্রাসা মাঠে এন্তে জামিয়া কমিউনিটির আয়োজনে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দরবারে আলিয়া খানকায়ে আহমদিয়া নকশেবন্দিয়া মোজাদ্দেদিয়া, ইসলামপুর গাছতলা দরবার শরিফের খাজা আবু সাঈদ ইসলামপুরী (রহ.)-এর ওফাত দিবস ও পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি আলী হাসান উসামা। তিনি পবিত্র কোরআনের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ এবং ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
মা
হফিলের ছদরে জলসা হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামপুর গাছতলা দরবার শরিফের পীর ও পীরে কামেল শাহছুফী আল্লামা খাজা মো. অলি উল্যাহ। তাঁর নেতৃত্বে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর শহর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান এবং সদর উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী প্রমুখ।
মুফতি আলী হাসান উসামা বলেন পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের নৈতিক শিক্ষা বাস্তবায়ন করা গেলে সমাজে অন্যায়, অনাচার ও অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা, ন্যায়বিচার ও সম্প্রীতির চর্চা বাড়াতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, ধর্মীয় মাহফিল শুধু ধর্মীয় আলোচনা ও ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের মধ্যে নৈতিক সচেতনতা সৃষ্টি, আত্মশুদ্ধির অনুপ্রেরণা জোগানো এবং কল্যাণমুখী সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
খাজা আবু সাঈদ ইসলামপুরী (রহ.)-এর ওফাত দিবস স্মরণ এবং সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিল ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ চর্চার গুরুত্ব তুলে ধরে।
ফম/এমএমএ/


