ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলিতে যোগ দিতে পানামা যাচ্ছেন জসিম উদ্দিন শেখ

চাঁদপুর: ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (ICA)-এর গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে পানামা যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দীন শেখ।

১২ সেপ্টেম্বর শনিবার সকাল ০৭ ঘটিকায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে তিনি পানামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সপ্তাহব্যাপী আয়োজিত ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (ICA)-এর গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলিতে তিনি বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক এ সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের সমবায়ী নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল বিষয় উদ্যোগ নেবেন।

অ্যাসেম্বলি শেষে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ মোঃ জসিম উদ্দিন শেখের দেশে ফেরার কথা রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমবায় আন্দোলনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এ সুযোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। সফর উপলক্ষে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ, সমবায়ী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর নিরাপদ ও সফল ভ্রমণের জন্য দোয়া কামনা করেছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম