চাঁদপুর: আ: ছাত্তার খান ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২ স্টেচার প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) বিকেলে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সালের কাছে আইনজীবীদের চিকিৎসাথের সুবিধার্থে এই স্টেচারগুলো তুলে দেন আব্দুস সাত্তার খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান চাঁদপুর জেলা জজ আদালতের ভিপি. জিপি অ্যাড. আলম খান মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাড. কাজী খায়রুল হাসান জুমন, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. তানজিল, অফিস সহকরী ফারুক হোসেন সহ
আ: ছাত্তার খান ফাউন্ডেশনের কমকতারা।
জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল বলেন আমরা ফাউন্ডেশনের চেয়ারম্যান কে ধন্যবাদ জানাই, ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনজীবী সমিতিতে যে দুটি ট্যাচার দেওয়া হয়েছে আমাদের আইনজীবী অসুস্থ হয়ে পড়লে সেগুলো ব্যবহার করতে পারবে। আদালতে যারা অসুস্থ হয়ে পড়বেন এ সমস্ত আইনজীবীরা যাতে দ্রুত যেকোনো হসপিটালে টেচারের মাধ্যমে নিতে পারি সেই ব্যবস্থা করেছেন সাত্তার খান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনে চেয়ারম্যান চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জু বলেন, ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন আইনজীবী আদালত চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং মারা গেছেন। স্টেচার এবং প্রয়োজনীয় জিনিসপত্র না থাকার কারণে আইনজীবীদেরকে ঠিকমতো কোন হসপিটালে নিতে পারিনি। তাই আইনজীবীদের সুবিধার জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপাতত দুটি স্টেচার দেওয়া হল আগামীতে পর্যায়ক্রমে আরও কিছু দেওয়া হবে।
ফম/এমএমএ/



