খেলাধুলার জন্য জেলার সকল মাঠ উপযোগী করে দিতে হবে: এমপি মানিক

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি: সংগ্রহীত।
চাঁদপুর: চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠকে খেলাধুলা করার উপযোগী করে দিতে হবে। এছাড়াও সব উপজেলা যত মাঠ আছে খেলাধুলা উপযোগী করে দিতে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। মাঠগুলোতে খেলাধুলা হলে সমাজ থেকে মাদক কমে আসবে। পুলিশ সুপার চাঁদপুরে নতুন এসেছে। সবাই মিলে তাকে সহযোগিতা করলে জেলা ভালো থাকবে।
বন্যার বিষয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব দেখা দিয়েছে। এ বিষয়ে সবাই সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন স্থানে বন্যার পানি কোন ভাবে যেন জমে না থাকে। প্রয়োজনে ড্রেনের ব্যবস্থা করে দিতে হবে, যেন পানি নেমে যেতে পারে। বন্যার জন্য ১০০ টন চাউল ও ৫ লাখ টাকা এসেছে বরাদ্দ। তা প্রস্তুত রাখতে হবে।
যানজট নিরসনে বলা হয়, চাঁদপুর শহরের কয়েকটি মোড়ে ট্রাফিক জ্যাম নিত্য দিন লেগে থাকে। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক জায়গা প্রসস্ত করা। যেসব সিএনজি ও অটোরিকশা গুলোর লাইসেন্স নেই তা রাস্তায় চলতে দেওয়া হবে না। রেলওয়ে প্লাটফর্মে অবৈধ দোকান উচ্ছেদ করে যাত্রীদের চলাচল স্বাভাবিক করতে হবে। পুলিশ বক্সের পেছনে অবৈধ দোকান উচ্ছেদ করে সিএনজি রাখার ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরের কোন অলিগলিতে কোন ট্রাক্টর চলতে দেয়া হবে না। কারণ রাস্তা ঘাট নষ্ট করে ফেলে। এছাড়া ট্রাক্টরের কোন রেজিষ্ট্রেশন বা লাইসেন্স নেই। প্রয়োজন হলে ট্রাক্টরের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করতে হবে।
রথযাত্রার বিষয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে সামনে নিয়ে নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা চাই চাঁদপুরকে করাপশন থেকে দূরে রাখি। চাঁদপুরে কোন ‘মব’ হতে দিবো না।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট উজালা রানী চাকমা।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,  জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনূর বেগম,  চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, চাঁদপুর সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম