চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৩ মাসব্যাপী কম্পিউটার কোর্সের সনদ বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজর সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে তিন মাস ব্যাপী কম্পিউটার কোর্সের ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে কোর্স সমন্বয়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক জনাব মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।

ফারিহা (ইংরেজি বিভাগ), মোসা. ফাহিমা সুলতানা (ইংরেজি বিভাগ), শিউলী আক্তার (ইংরেজি বিভাগ), মারজানা আক্তার (ইংরেজি বিভাগ), আঞ্জুমান আরা হিমু (দ্বাদশ-মানবিক), উম্মে হাবিবা (ইংরেজি বিভাগ), মেহজাবিন আক্তার সূচি (ইতিহাস বিভাগ), আছিয়া আক্তার মীম (ইংরেজি বিভাগ), বিথী আক্তার (একাদশ-মানবিক), সামিয়া ইসলাম (দ্বাদশ-মানবিক), ফাতেমাতুজ জোহরা (ইংরেজি বিভাগ), জান্নাতুল ফেরদাউস সাথী (ইংরেজি বিভাগ), আনিকা আপছানা (বাংলা বিভাগ), জান্নাতুল ফেরদাউস সাথী (ইংরেজি বিভাগ), মারিয়া আক্তার (একাদশ মানবিক), মেহরুন ইসলাম (সমাজকর্ম বিভাগ), পায়েল দেব বর্মন (ইতিহাস বিভাগ), মাওয়া রহমান (ইতিহাস বিভাগ) সহ মোট ৩৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে কম্পিউটার না জানলে তাকে সম্পূর্ণ শিক্ষিত বলা যায় না।

কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের অর্জিত জ্ঞান কর্মজীবন কাজে লাগবে এবং তোমাদের মাধ্যমে অত্র কলেজের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে।

উক্ত প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম