কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের দক্ষিণ পাড়া জিন্নাত আলী প্রধানীয়া বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়ে বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সর্বশেষ ঘটনার দিন বাড়িতে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এসময় ঘরবাড়ি ভাংচুরের পাশাপাশি নগদ অর্থ লুটের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভুক্তভোগী সফিক ও তার স্ত্রী বানু বেগম জানান, ৩০ নম্বর মৌজার পৈত্রিক সম্পত্তি ৪.৫০ শতক এবং প্রতিপক্ষের তৈয়ব আলী থেকে ৩.৫০ শতক জমি ক্রয় করে তারা ভোগদখল করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন ওই জমি নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
তাদের অভিযোগ, প্রতিপক্ষ আয়েত আলী,সাহেব আলী, তৈয়ব আলী,কবির,মাসুদ,জমির,মুসলিম,রা
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষ এখনও ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযুক্ত পক্ষের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। জমিটি আমাদের নিজস্ব, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে।”
এদিকে বিষয়টি নিয়ে চাঁদপুর আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।
ফম/এমএমএ/



