শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় বৈষম্যহীন সমাজ গড়ে উঠছে : দীপু মনি  

চাঁদপুর : সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য কাজ করতে পারছি। এক টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।
শনিবার (২৭জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।
তিনি বলেন, সমাজের প্রান্তিক মানুষদেরকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ো আসার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। যা অন্যকোন সরকার করতে পারেনি।
দীপু মনি বলেন, আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভালো ভাবে চালাতে হবে এবং সকল সংকট ও সমস্যা দূর করতে হবে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে নিবাসী সকল শিশুরা রয়েছে, তারাও যেন অন্যসব শিশুদেরমত সমান সুযোগ পেয়ে যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে সুযোগ্য নাগরিক হওয়ার সুযোগ সুবিধা পায়। সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার সেই কাজটি করার চেষ্টা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক-শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম